২২ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
২২ লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত ছবির ক্যাপশন:
গাংনীতে গার্মেন্টস ও জুতার দোকানে ভয়াবহ অগ্নিকান্ড গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী বাজারে আব্দুল বারীন নামের একটি গার্মেন্টস ও জুতার দোকানে অগ্নিকান্ডে ২২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। গত শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে মাইলমারী বাজারের আব্দুল বারী গামের্ন্টস এন্ড সু’ নামের এ দোকানটিতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা পানি দিয়ে নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। দোকান মালিক আব্দুল বারীর ছেলে জসিম উদ্দীন জানান, রাত ২টার দিকে দোকানে আগুন জলতে দেখে আমাদের খবর দেন স্থানীয়রা। আমরা তাদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টার আগেই পুড়ে সব শেষ হয়ে যায়। দোকানের পাশে কিছু পাটকাঠি ও কেরোসিন ভেজানো পলিথিন পাওয়া গেছে বলে জানান তিনি। এ বিষয়ে গাংনী থানায় একটি একটি মামলা দায়ের করেছে দোকানের মালিক আব্দুল বারী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)