জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করেছে নিজস্ব প্রতিবেদক: প্রতিবছরের ন্যায় এবারেও জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও পরামর্শ প্রদান করেছে জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও জেলা ডায়াবেটিস সমিতি। গতকাল রোববার সকাল ৭টা থেকে জেলা জজ আদালত প্রাঙ্গণে একটি স্টলে তারা এ সেবা প্রদান করে। সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজিজুল হক কবির, এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, জামান সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কর্মকর্তা শহিদ হোসেন, মনির হোসেন, জেলা ডায়াবেটিক হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান নির্মলেন্দু হালদার প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)