পুষ্টির উন্নয়নে গুরুত্ব¡ ও করণীয় বিষয়ক আলোচনা

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
পুষ্টির উন্নয়নে গুরুত্ব¡ ও করণীয় বিষয়ক আলোচনা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গার পৃথকস্থানে জাতীয় পুষ্টি সপ্তাহ’র পৃথক কর্মসূচি পালন সমীকরণ প্রতিবেদন: জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা ও দর্শনায় পৃথক কর্মসূচি পালিত হয়েছে। চুয়াডাঙ্গায় টক-শো ও মিডিয়া প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দর্শনার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে বয়স্কদের পুষ্টি ও পুষ্টি উন্নয়নে বহুমাত্রিক সমন্বয়ের গুরুত্ব ও করণীয় বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে টক-শো ও মিডিয়া প্রতিনিধিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। টক-শো ও মিডিয়া প্রতিনিধিদের সাথে অবহিতকরণ সভায় পুষ্টি সম্পর্কে বিভিন্ন আলোচনা করা হয়। এসময় সাংবাদকর্মীদের প্রশ্নের জবার দেন অনুষ্ঠানের অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. খায়রুল আলম, বিএমএ’র চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, কেয়ার বাংলাদেশ মাল্টি সেক্টরল মিউটেশন প্রকল্পের টেকনিক্যাল অফিসার আব্দুস শুকুর, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সংবাদকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ’র নিজস্ব প্রতিবেদক রুদ্র রাসেলসহ মিডিয়াকর্মীরা। দর্শনা অফিস: ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ এই স্লোগানে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বয়স্কদের পুষ্টি ও পুষ্টি উন্নয়নে বহুমাত্রিক সমন্বয়ের গুরুত্ব ও করণীয় বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের স্কুলপাড়ায় ওয়েভ ফাউন্ডেশনের সহযোগীতায়, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আরএমও ডা. মকবুল হাসান, উপজেলা স্যানিটারী ইন্সস্পেক্টর জামাত আলী, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী সাইফুর রহমান। আলোচনা শেষে ইউনিয়নের সকল ওয়ার্ডের ১১জন গৃহিনী প্রতিযোগীতামূলক বিভিন্ন পুষ্টিকর খাবার রান্না করে অতিথিদের সামনে পরিবেশন করে। এসময় সবচেয়ে বেশি পুষ্টিকর খাবার পরিবেশন করে প্রথম স্থান অধিকার করেন পারকৃষ্ণপুর গ্রামের লিপি খাতুন, দ্বিতীয় হয় একই গ্রামের শাপলা খাতুন এবং তৃতীয় হয় মদনা গ্রামের রুপা খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের স্বাস্থ্য কর্মকর্তা জাকির হোসেন, লাল্টু রহমান, রেবেকা সুলতানা, সাইদুর রহমান, আবু বক্কর সিদ্দিক, সাগর প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)