আলমডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যানদের গণসংবর্ধনা

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
আলমডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যানদের গণসংবর্ধনা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের গণসংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আশাবুল হক ঠান্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার সালমুন আহম্মদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির সচিব ও হাটবোয়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাষ্টার। হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আসিফ জাহানের উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আশরাফুজ্জামান বিশ্বাস নান্নু, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য কাজল রেখা, ভাংবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিবর রহমান, শাহাবুল ইসলাম সন্টু বিশ্বাস, আজাদ আলী, আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খসদেল আলম, আব্দুর রহমান বিডিআর, কালু মন্ডল, সৈয়ব আলী, মারফত আলী, একরামুল হক বুড়ো, হাটবোয়ালিয়া বাজার কমিটির সভাপতি নাসির উদ্দীন, আব্দুল মালেক, হাফিজুর রহমান মিয়া, ইউপি সদস্য শাহিবুল ইসলাম, আব্দুস সালাম, বিল্লাল হোসেন, লিটন মিয়া, সোরাব হোসেন, ওলিউর রহমান, সলেমান হোসেন, লালু, মাজেদ আলী, হান্নান মাষ্টার, আবু তাহের বিশ্বাস, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি শাহাবুল ইসলাম, কৃষক লীগের সভাপতি আনোয়ার হোসেন, আশা উল্লাহ, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আবুল বাসার, মহিবুল ইসলাম, ফজলুর রহমান, শামীম রেজা, ইউনিয়ন ছাত্রলীগেক সভাপতি আসিক আহম্মদ কলিং, সোহান বিশ্বাস প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)