বিশ্বকবির জন্মদিন পালন উপলক্ষে প্রস্ততি সভা

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
বিশ্বকবির জন্মদিন পালন উপলক্ষে প্রস্ততি সভা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা নজরুল-রবীন্দ্র জন্মজয়ন্তি উদযাপন কমিটির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মদ জকুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার হামিদুল ইসলাম আজম, পৌরসভার প্যানেল মেয়র ছামছাদ রানু। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শামিম রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন সরকারি কলেজের সহকারী অধ্যাপক আল মামুন রেজা, প্রভাষক মাকসুদুর রহমান, সাংবাদিক রহমান মুকুল, প্রভাষক গোলাম মোস্তফা, ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো, সাংস্কৃকিক কর্মী আসগার আলী, হাফিজুর রহমান, মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত, উপজেলা জাসদের সভাপতি গোলাম সরোয়ার, রেজাউল হক লাভলু, ইমামুল আদিল, রাশিদুল ইসলাম, সেলিম রেজা, লাল্টু রহমান, শাহিন উদ্দিনসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)