এইসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত : যুবকের জেল

আপলোড তারিখঃ 2019-04-29 ইং
এইসএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত : যুবকের জেল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় পরীক্ষার হলে ঢুকে এক এইসএসসি পরীক্ষার্থী ছাত্রীকে উত্ত্যক্ত করার সময় ইভটিজিংয়ের দায়ে জাহিদুল ইসলাম (১৯) নামে এক বখাটেকে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে মোবাইল কোর্ট। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উসমান গনি গতকাল রোববার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট উসমান গনি জানান, রোববার শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এক এইচএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করছিলো জাহিদুল ইসলাম। এ সময় তাকে হাতেনাতে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। জাহিদুল চরবাখরবা গ্রামের নজরুল ইসলামের ছেলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)