দর্শনায় ট্রেনের ওয়াগনে হনুমানের মরদেহ!

আপলোড তারিখঃ 2019-04-28 ইং
দর্শনায় ট্রেনের ওয়াগনে হনুমানের মরদেহ! ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় মালবাহী ট্রেনের ওয়াগন থেকে বস্তাবন্দি হনুমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালের দিকে দর্শনা রেলইয়ার্ড মান্দারপাড়া থেকে এ হনুমানের মরদেহ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মরদহে সমাধিস্ত করা হয়। জানা গেছে, শনিবার সকালের দিকে দর্শনা আন্তর্জাতিক স্থলবন্দরের মান্দারপাড়া শ্বশ্মান ঘাট নামকস্থানে ভারত থেকে আমদানীকৃত পাথর আনলোড করছিল বেশ কয়েকজন শ্রমিক। এসময় রেলের একটি ওয়াগনের গেট খুলতেই পাথরের সাথে একটি দুর্গন্ধযুক্ত বস্তা মাটিতে লুটিয়ে পড়ে। এতে সেখানে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এমন খবর মুহুর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে এলাকার মানুষ সেখানে ভীড় জমায়। এতে কৌতুহলবসত কর্মরত শ্রমিকেরা বস্তাটি খুললে বিকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে বুঝতে পারে সেটি মানুষের কোন মৃতদেহ নয়। সেটি ছিল মৃত একটি হনুমানের মৃতদেহ। পরে মরদেহটি পাশেই গর্তের মধ্যে পুঁতে দেওয়া হয়। সেখানে কর্মরত কয়েকজন শ্রমিকদের মধ্যে জনি, জাকির আলী ও সায়েম আলী জানান, ভারত থেকে আমদানীকৃত দর্শনা রেলইয়ার্ডে রক্ষিত রেলের ওয়াগন হতে আমরা পাথর আনলোড করছিলাম। এসময় এর মধ্যে একটি রেলের ওয়াগনের গেটের ডালা খুলতেই পাথরের সাথে একটি দুর্গন্ধযুক্ত মুখ বাঁধা বোঝাই বস্তা মাটিতে পড়তে দেখতে পাই। এতে সকলের মধ্যে ভীতসতস্ত্র হয়ে পড়ি। পরে বস্তার মুখ খুলে দেখতে পাই বস্তাটির ভিতরে হনুমানের মৃতদেহ। সেটি পচে গলে দুর্গন্ধযুক্ত হয়েছে। পড়ে আমরা এখানে গর্তকরে পুতে রেখেছি। এই ওয়াগনটি ভারত থেকে পাথর লোড করার পর কেউ দুষ্টুমি করে ওয়াগনের গেট বন্ধ করার আগেই মৃত হনুমানটি বস্তাবন্ধি করে ট্রেনের ওয়াগনের মধ্যে লুকিয়ে রেখেছিল। এ ওয়াগনটি পাঁচদিন আগে দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌছায়। তবে তারও কয়েকদিন আগে ট্রেনটিতে পাথর লোড করা হয়েছিল। যার ফলে মৃত হনুমানটি গরমে পচে গলে দুর্গন্ধের সৃষ্টি হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)