ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, কনসালটেন্ট ডা. রফিকুল ইসলাম, ডা. মাহমুদ বিন হেদায়েত সেতুসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীগণ।
