ঘাতক ইমরান আটক : দেশীয় অস্ত্র উদ্ধার

আপলোড তারিখঃ 2019-04-28 ইং
ঘাতক ইমরান আটক : দেশীয় অস্ত্র উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহের মহেশপুরে মা ও নানীকে কুপিয়ে হত্যার ঘটনা ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নওদাপাড়া গ্রামে মা ও নানীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক ছেলে ইমরান হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার ভোররাতে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, ইমরান হোসেন কুষ্টিয়ার বটতৈল এলাকায় অবস্থান করছে এমন সংবাদে ভোররাতে পুলিশ অভিযান চালায়। এসময় বটতৈল এলাকার একটি দোকানের সামনে থেকে ইমরান হোসেনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক নিজ বাড়ি থেকে হত্যায় ব্যবহৃত দেশীয় অস্ত্র বটি উদ্ধার করা হয়। তবে কি কারণে সে তার মা ও নানীকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। মাদক কিনতে টাকা না পেয়ে গত শুক্রবার ভোর রাতে নিজ ঘরে মা মর্জিনা খাতুন ও নানি শাসুন্নাহার কে বটি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে ইমরান। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুক্রবার রাতে নিহত মর্জিনা খাতুনের ভাই বাদি হয়ে ভাগ্নে ইমরানকে আসামী করে মহেশপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)