চুয়াডাঙ্গায় আজ পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস

আপলোড তারিখঃ 2019-04-28 ইং
চুয়াডাঙ্গায় আজ পালিত হচ্ছে জাতীয় আইনগত সহায়তা দিবস ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রোববার জেলা ও দায়রা জজ আদালতের লিগ্যাল এইড কমিটি বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান।’ কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল ৭টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও রক্তদান কর্মসূচি, সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রা, সকাল সাড়ে ৮টায় জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এরপর জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত মেলার উদ্বোধন। চুয়াডাঙ্গা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহা. রবিউল ইসলাম কর্মসূচি সফল করতে আইনজীবীসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)