দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে ওয়েভ

আপলোড তারিখঃ 2019-04-28 ইং
দরিদ্র মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে ওয়েভ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা ও দর্শনায় ওয়েভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিজস্ব প্রতিবেদক: জাকজমকপূর্ণ আয়োজনে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ পার্কে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা প্রফেসর সিদ্দিকুর রহমান। সংগঠনের পতাকা উত্তোলন করেন ওয়েভ ফাউন্ডেশনের মানবসম্পদ উন্নয়ন সেক্টরের উপ-পরিচালক জহির রায়হান। এরপর বাদ্যযন্ত্র ঢাক-ঢোল সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে পুনরায় পুলিশ পার্কে এসে শেষ হয়। পরে আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি অর্থায়ন সেক্টরের রিজিয়ন সম্বয়কারী জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সাবেক সভাপতি ও উপদেষ্টা প্রফেসর সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সভাপতি এ্যাড. আলমগীর হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সদস্য কাজল মাহমুদ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের মানব সম্পদ উন্নয়ন সেক্টরের উপ-পরিচালক জহির রায়হান, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের কমিউনিটি অর্থায়ন সেক্টরের নারী কর্মকর্তা তামান্না, জেলা লোকমোর্চার সচিব কনিজ সুলতানা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের প্রশিক্ষণ বিভাগের উপ-সমম্বয়কারী আব্দুস সালাম সৈকত, জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক লায়লা সিরিন, কমিউনিটি অর্থায়ন সেক্টরের এরিয়া সমম্বয়কারী আমিরুল ইসলাম, সহ-সমম্বয়কারী আব্দুল লতিফ, কুশোঘাটা ইউনিটের ম্যানেজার সাইফুল ইসলাম প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রশিক্ষণ কর্মকর্তা হোসনেরায়া ও কমিউনিটি অর্থায়ন কর্মকর্তা মামুন। দর্শনা: ওয়েভ ফাউন্ডেশন গৌরবের ২৯ বছর পর্দাপণ করেছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনা শহরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রতিটি অফিসে লাইটিং, মিষ্টি খাওয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ১৯৯০ সালে চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী দর্শনা শহরে ওয়েভ ফাউন্ডেমনের জন্ম হয়। সেই থেকে ন্যায্য সমৃদ্ধি সমাজ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ওয়েভ ফাউন্ডেশন বর্তমানে চুয়াডাঙ্গা জেলার গন্ডি পেরিয়ে সারাদেশে দরিদ্র মানুষের অর্থনৈতিক উন্নয়ন, খাদ্য অধিকার, জীবন জীবিকার উন্নয়ন ও স্থানীয় সকারকে সমৃদ্ধ করতে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। তার এ উন্নয়ন কর্মকান্ড আজ ২৯ বছরে পা রেখেছে। দিনটি পালন করতে দর্শনা অংকুর আর্দশ বিদ্যালয় এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে দর্শনা বেজই অফিসে এসে শেষ হয়। এরপর অফিস চত্বরে ওয়েভ ফাউন্ডেশনের সচিব বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ওয়েভ ফাউন্ডেশনের কর্যনির্বাহী পরিষদের সদস্য এ কে এম শহিদুল ইসলাম ও কামরুন নাহার রানী শাহা। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম ফিট্টু। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন সেক্টরের কর্মকর্তাদের মধ্যে আব্দুস শুকুর, মনিরুজ্জামান মান্নœান, কামরুজ্জামান কামাল, ফকর উদ্দিন, কিতাব আলী, আনিছুর রহমান, নজরুল ইসলাম, কামরুজ্জামান যুদ্ধ, আওয়াল হোসেন, শামীম আহম্মেদ এবং ইউনিট পর্যায় অতিত স্মৃতি ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, সাইফুল ইসলাম, মনিরুজ্জামান রুনু, আজিমুদ্দিন, ফরহাদ হোসেন, আয়ুব আলী, শারমিন আক্তার, মমিনুল ইসলাম ও মুন্নি খাতুন প্রমুখ। আলোচনা সভা শেষে দর্শনা নীল সেতারের পরিবেশনায় মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাহাবুবুর রহমান মুকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)