অসুদপায় অবলম্বন : ১৮ পরীক্ষার্থী বহিস্কার!

আপলোড তারিখঃ 2019-04-27 ইং
অসুদপায় অবলম্বন : ১৮ পরীক্ষার্থী বহিস্কার! ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা অনুষ্ঠিত আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ১৮ জনকে পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শুক্রবার পরীক্ষা চলাকালে এই সব শিক্ষার্থীদের ব্যাপক নকল করার অভিযোগে বহিষ্কার করা হয়। জানা যায়, আলমডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে যান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। এসময় জেলা প্রশাসক মহোদয় পরীক্ষা হলে ঢুকে পরীক্ষার্থীদের বই খুলে ব্যাপক নকল করতে দেখে ১৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক মহোদয় পরীক্ষায় সার্বক্ষনিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা সমাজ সেবা কর্মকর্তার উপর ক্ষীপ্ত হোন। এ ঘটনায় পরীক্ষার হল সুপারের দায়িত্বে থাকা প্রভাষক আলী হায়দারের বিরুদ্ধে পরীক্ষার্থীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে নকলে সাহায্য করার অভিযোগও রয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস আকস্মিকভাবে পরীক্ষা কেন্দ্রে ঢুকে হাতেনাতে অসদুপায় অবলম্বনকারি শিক্ষার্থীদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়ায় আলমডাঙ্গা ও চুয়াডাঙ্গার সচেতন মহল ও শিক্ষিত সমাজের নেতৃবৃন্দ ডিসি মহোদয়কে সাধুবাদ জানিয়েছেন। এছাড়া জেলা প্রশাসক মহোদয়ের এমন ভালো কাজের জন্য শিক্ষক, সাংবাদিকরা সাধুবাদ জানিয়েছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)