ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত

আপলোড তারিখঃ 2019-04-27 ইং
ঝিনাইদহে ইজিবাইক দুর্ঘটনায় ভিক্ষুক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম ভবানীপুর গ্রামের আবু বকর (৬৫) নামে এক হতদরিদ্র ভিক্ষুক ইজিবাইক দুর্ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাতে নিহত হয়েছেন। তিনি পশ্চিম ভবানীপুর গ্রামের কায়েম আলীর ছেলে। মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদুল আসলাম জানান, বৃহস্পতিবার আবু বকর ভোটার তালিকায় নাম ওঠানোর জন্য নলডাঙ্গা থেকে বিষয়খালি আসছিলেন। তাদের বহনকৃত ইজিবাইকটি সদর উপজেলার নৈহাটী ডাকাতিয়া নামক স্থানে পৌছালে উল্টো গিয়ে গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে রাতে মৃত্যুবরণ করেন। স্থানীয় ইউপি মেম্বর এরশাদ আলী খবরের সত্যতা নিশ্চত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)