স্ত্রীকে হত্যা : স্বামীর ফাঁসির আদেশ

আপলোড তারিখঃ 2019-04-27 ইং
স্ত্রীকে হত্যা : স্বামীর ফাঁসির আদেশ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামী সুরুজ আলীর ফাঁসির রায় দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজি এ রায় প্রদান করেন। দন্ডিত সুরুজ আলী হরিনণাকু-ু উপজেলার রঘুনাথপুর গ্রামের বরকত আলীর ছেলে। স্ত্রী চম্পা খাতুনকে হত্যা আদালতে প্রমাণিত হওয়ায় তাকে এই দন্ড দেওয়া হয়। আদালত সূত্রে জানা যায়, ২০০৩ সালের ২৯ ডিসেম্বর তারিখে যৌতুকের দাবিতে স্ত্রী চম্পা খাতুনকে হত্যার পর আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করে স্বামী সুরুজ ও তার পরিবার। পুলিশ চম্পার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করে হত্যার প্রমাণ পায়। ২০০৪ সালের ২১ মার্চ হরিনাকু-ু থানায় ৪ জনকে আসামী করে চম্পার ভাই ইদ্রিস আলী একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে আসামী সুরুজ আলীকে মৃত্যুদন্ড প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)