চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল

আপলোড তারিখঃ 2019-04-27 ইং
চুয়াডাঙ্গায় ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল ছবির ক্যাপশন:
শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় শিশু জায়ানসহ ৩৫৯ জন নিহতের স্বরণে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ তিনটি শহরে ইস্টার সানডে প্রার্থনা চলাকালীন সময়ে তিনটি গীর্জা ও কয়েকটি হোটেলে সন্ত্রাসী হামলায় ৩৫৯ জন নিহত হয়। এ হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপির নাতী জায়ান চৌধুরী নিহত হয়। এছাড়া এই ঘটনার দুইদিন পর ২৪ শে এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু হামিদা খাতুন রানু ঢাকার লালমাটিয়ায় মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বাদ আছর চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের কেদারগঞ্জস্থ দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান ডেভিড, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হুসাইন জ্যাকি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাফিজুর রহমান মাফি, আসাদুজ্জামান সবুজ, খাইরুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সেক সামী তাপু, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য গাজী ইমদাদুল হক সজল, চুয়াডাঙ্গা ৪নং ওয়ার্ড পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম উদ্দীন পিন্টু, সহসভাপতি রনক হাসান হৃদয়, ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাওরাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সবুজ, মারুফ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কানন আহমেদ, চুয়ায়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আরাফাত প্লাবন, শেখ রাব্বি, হাফিজ ইমন, লিজনসহ চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে নেতাকর্মীরা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শ্রীলঙ্কার উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)