শিক্ষাবিদ আফসার উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত

আপলোড তারিখঃ 2019-04-27 ইং
শিক্ষাবিদ আফসার উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালিত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক আসিফ ইকবাল কাজলের ছোট চাচা ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যক্ষ আফসার উদ্দীন আহম্মেদের ১২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হয়। দিবসটি পালনে ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা ও কালুহাটী গ্রামে গতকাল জুম্মার নামাজের পর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের সন্তান, পরিবারের সদস্য ও গ্রামবাসি মিলাদ মাহফিলে যোগদান করেন। হাফেজ মাজেদুল ইসলাম বিশ্বাস মিলাদ মাহফিল পরিচালনা করেন। ২০০৭ সালে ২৬ এপ্রিল তিনি ঢাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। সে সময় তিনি ঢাকার মিরপুর শহীদ জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। শিক্ষাবিদ আফসার উদ্দীন আহম্মেদ ঝিনাইদহ সদর উপজেলার রামনগর এ এন্ড জে কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি কালীগঞ্জ মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ, মাদারীপুরের চরমুগুরিয়া ডিগ্রী কলেজ, মহেশপুর ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)