ঝিনাইদহে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপলোড তারিখঃ 2019-04-26 ইং
ঝিনাইদহে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে ১০% টাকা কর্তন করা প্রজ্ঞাপন বাতিলের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ সদর উপজেলা শাখা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে এ প্রতিবাদ সভা ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক নেতা রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মহিউদ্দীন। বক্তব্য রাখেন আব্দুল মমিন, আলমগীর হোসেন, অশিত কুমার, রেজাউল ইসলাম, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন মুন্নী, সালেহা খাতুন, আলী আকবর ও উত্তম কুমার বিশ্বাস। বক্তাগত বলেন, `নিয়ম বর্হিভূতভাবে শিক্ষক-কর্মচারীদের বেতন হতে অন্যায়ভাবে ১০% টাকা কর্তন করা প্রজ্ঞাপনটি কুখ্যাত হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়। শিক্ষকদের দাবি না মানা হলে অবসরবোর্ড ও কল্যাণ ট্রাস্ট ঘেরাও করার মত কর্মসূচি গ্রহণ করা হবে মর্মে হুশিয়ারী উচ্চারণ করা হয়। মানববন্ধন কর্মসূচি শেষে মিছিলসহকার ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)