দামুড়হুদায় ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার

আপলোড তারিখঃ 2019-04-26 ইং
দামুড়হুদায় ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৩১২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার হাবিলদার জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত ছোটবলদিয়া গ্রামের দক্ষিণপাড়া থেকে ৩১২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ লাখ ২৪ হাজার ৮শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)