আপনার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না

আপলোড তারিখঃ 2019-04-26 ইং
আপনার মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা ডাউকিতে দুর্নীতি মাদক ও বাল্যবিবাহ বিরোধী সভা ইউএনও রাহাত মান্নান আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলার ডাউকিতে দুর্নীতি বিরোধ, বাল্যবিবাহ, মাদক ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডাউকি ইউনিয়ন পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ডাউকি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাউকি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাহাত মান্নান। তিনি বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা সরকারের ভাল কাজ বিষয়ে সার্বক্ষনিকভাবে বদ্ধ পরিকর। বাল্যবিবাহ সমাজের অভিশাপ, তাই সকলকে অনুরোধ আপনারা আপনাদের মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না। যারা সরকারি আইন অমান্য করে বাল্যবিয়ে দিয়ে অপরাধ করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব। সমাজে সন্ত্রাস, মাদকের সাথে যারা জড়িত, তারা অবশ্যই এই পথ থেকে সরে যান। না হলে সন্ত্রাসী হন আর মাদকব্যবসায়ী হন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করব। সরকার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান, বাদেমাজু বাদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম দিপু, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম আজম, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক খবির উদ্দিন ও যুগ্ম আহবায়ক ওয়াজেদ আলী। সাংস্কৃতিক কর্মি সিরাজুলের উপস্থাপনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাইদার আলী, ইউপি সদস্য রুহুল কুদ্দুস, বদর উদ্দিন, খেদালী, রবিউল ইসলাম, সাইদ হোসেন, আরাফুল ইসলাম, আব্দুল গফুর, ফকির মোহম্মদ, রাশিদা বেগম, নিলুফা খাতুন, রাজিয়া খাতুন, ডা. তপন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সাংবাদিক মহসিন আলী হোসেন প্রমুখি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)