মর্নিং স্টারকে হারিয়ে শুভ সকালের হ্যাট্রিক জয়

আপলোড তারিখঃ 2019-04-26 ইং
মর্নিং স্টারকে হারিয়ে শুভ সকালের হ্যাট্রিক জয় ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০১৯ ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে চলছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ-২০১৯। প্রথম রাউন্ডে শুভ সকাল স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের শেষ ম্যাচ ছিল গতকাল বৃহস্পতিবার। দিনের একমাত্র ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মর্নিং স্টার স্পোর্টিং ক্লাব। জয়ের লক্ষ্য নিয়ে দু’দল মাঠে নামলেও শেষ পর্যন্ত জয় পায় শুভ সকালরা। প্রথমার্ধে গোলশুন্য ফলাফল নিয়ে মাঠ ছেড়ে কিছুটা প্ল্যান বদলে দ্বিতীয়ার্ধে দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করে আক্রমণ ভাগের খেলোয়াড় মুজাহিদ। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পর পর তিনটি ম্যাচের সবকটিতে সফলতা দেখিয়ে ম্যাচ জয়ে হ্যাট্রিক পেয়েছে শুভ সকাল স্পোর্টিং ক্লাব। দলের খেলোয়াড়দের সঙ্গে এদিন মাঠে উপস্থিত থেকে দারুণ জয় উপভোগ করেন সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, ম্যানেজার এড. তসলিম উদ্দীন ফিরোজ, কোচ রাজু আহমেদ সুমনসহ অফিসিয়াল কর্মকর্তা প্রশান্ত ও রমজান আলীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)