লাইন্সেস না থাকায় দুই ‘স’ মিল মালিককে জরিমানা

আপলোড তারিখঃ 2019-04-26 ইং
লাইন্সেস না থাকায় দুই ‘স’ মিল মালিককে জরিমানা ছবির ক্যাপশন:
মেহেরপুর: লাইন্সেস না করে অবৈধভাবে ‘স’ মিল চালানোর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেহেরপুরে দুই ‘স’ মিল মালিকের জরিমানা করা হয়েছে এবং অপর এক ‘স’ মিল মালিককে সতর্ক করে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিষ্ট্রেট রকিবুল ইসলাম ও আরিফা সুলতানা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন। মেহেরপুর বনবিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফরউল্লাহ জানিয়েছেন, বেশকিছু দিন যাবত ‘স’ মিল মালিকদের লাইন্সেস নিতে পরামর্শ দেওয়া হলেও তারা আইন না মেনেই মিল চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসনকে অবহিত করলে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়। এদিন মেহেরপুর শহরের কাথুলী সড়কে শুভ ‘স’ মিলকে ৮ হাজার টাকা, সোহরাব ‘স’ মিলকে ৫ হাজার টাকা এবং জেড ‘স’ মিল নতুন হওয়ায় তাকে সতর্ক করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)