আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে পরাগ বিশ্বাস নামের নামের এক যুবক গুরত্বর আগত হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবক চুয়াডাঙ্গা ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের ছাত্র ও আলমডাঙ্গা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত বিশ্বাসের একমাত্র ছেলে। গতকাল বুধবার বিকাল ৫টার দিকে আলমডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় আহত পরাগ বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনা করেছেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু ও সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমসহ প্রেসক্লাবের সদস্যরা।
