ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
দামুড়হুদা উপজেলার বুচিতলা গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি। গত মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে এ ফেন্সিডিল উদ্ধার করা হয়। জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬বিজিবি) এর ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত বুচিতলা গ্রামের পিসুদা মাঠ থেকে ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪ হাজার ৪শ’ টাকা। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
