সকলের মনে দেশের জন্য ভালবাসা থাকলে উন্নয়ন সম্ভব

আপলোড তারিখঃ 2019-04-25 ইং
সকলের মনে দেশের জন্য ভালবাসা থাকলে উন্নয়ন সম্ভব ছবির ক্যাপশন:
জীবননগরে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস জীবননগর অফিস: জীবননগরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকাল থেকে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন করতে হলে আমাদের সকলকে ভেদাভেদ ভুলে যেয়ে একত্রিত হয়ে দেশের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে। যে ব্যক্তি দেশকে মনে প্রাণে ভালোবাসবে, সে ব্যক্তি কখনো দেশের ক্ষতি চাইবে না। সে সব সময় দেশের উন্নয়নের কথা ভাববে। শুধু তাই নয়, সকলে মানুষের বিপদে আপদে থাকতে হবে। তা হলেই দেশের উন্নয়ন করা সম্ভব হবে। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার (ওসি) তদন্ত ফেরদৌস ওয়াহিদ, জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সম্পাদক এম আর বাবু, মৎস্য অফিসার ফরহাদ রেজা, ডা. মাহমুদা খাতুন, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস প্রমুখ। এছাড়াও কর্মশালায় জীবননগর উপজেলার বিভিন্ন সরকারি, বেসরকারি কর্মকতা কর্মচারী, প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সদস্য, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মুন্সি আবু সাইফ মুকু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)