প্রায় ২১ লাখ টাকার স্বর্ণালঙ্কার জব্দ!

আপলোড তারিখঃ 2019-04-25 ইং
প্রায় ২১ লাখ টাকার স্বর্ণালঙ্কার জব্দ! ছবির ক্যাপশন:
জীবননগর গয়েশপুর সীমান্তে বিজিবির অভিযান জীবননগর অফিস: জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত থেকে প্রায় ২১ লাখ টাকার স্বর্ণালঙ্কার জব্দ করেছে খালিশপুর ৫৮ বিজিবি। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে এগুলো জব্দ করা হয়। খালিশপুর ৫৮ বিজিবি’র পরিচালক তাজুল ইসলাম বেলা পৌনে ৪টার দিকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বুধবার সকালে খালিশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধীনস্থ গয়েশপুর বিওপি’র টহল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর পিচ মোড়ের নিকট (হেলিপ্যাডের পাশে) ভারত থেকে বাংলাদেশে আসার সময় চোরাকারবারীদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা একটি কাপড়ের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল কর্তৃক পরিত্যক্ত ব্যাগটি খোলার পর বিভিন্ন প্রকার স্বর্ণের তৈরি গহনা (আংটি-১০২টি, চুড়ি-১০টি, কানের দুল- ১৪ জোড়া, চেইন-০৪টি) সর্বমোট ৪৮৭.৭২ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। জব্দ স্বর্ণালঙ্কার চুয়াডাঙ্গা জেলার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে ও জানান বিজিবির এ কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)