নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা ডিসি অফিস থেকে মোটরসাইকেল চুরির পর রাতের আধারে আবার ফিরিয়ে দেয়ার অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। গতকাল বুধবার সকালে ডিসি অফিসের নাইটগার্ডস ডিসি অফিস কর্তৃপক্ষকে চুরি হওয়া মোটরসাইকেলটি ফিরিয়ে দিয়ে যাওয়ার ঘটনা জানালে। ডিসি অফিস কর্তৃপক্ষ চুরি যাওয়া মোটরসাইকেল মালিককে ডেকে কাজগপত্র মিলিয়ে তার মোটরসাইকেল নিশ্চিত হয়ে ফিরিয়ে দেয়। এদিকে, মোটরসাইকেল সফলভাবে চুরির পর ফিরিয়ে দেয়ার ব্যাপারে গুঞ্জন ওঠে ডিসি অফিস চত্ত্বরে। অনেকেই ধারণা করছেন মোটরসাইকেলটি চুরি করে নয়, কেউ ভুল করে নিয়ে গেলে পরে তা আবার ফিরিয়ে দিয়ে গেছে।
