শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন

আপলোড তারিখঃ 2019-04-25 ইং
শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার কমিটি গঠন ছবির ক্যাপশন:
বাংলাদেশ শেখ রাসেল ছাত্রকল্যাণ পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে। গত ২২ মার্চ কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে চুয়াডাঙ্গা শাখার নতুন কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন কমিটিতে সভাপতি ইয়াছিন আরাফাত আকাশ, সহসভাপতি শহিদ, মো. রাসেল, সাধারণ সম্পাদক মুনতাছির রহমান দূর্জয়, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ স্বচ্ছ, হুসাইন ইসলাম জিসান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম রাজ, প্রচার সম্পাদক জোসিও ও দপ্তর সম্পাদক জুনায়েদ। এদিকে, নতুন কমিটি অনুমোদন দেয়ায় গতকাল বুধবার সন্ধ্যায় কেদারগঞ্জ নতুন বাজারে নবনির্বাচিত নেতৃবৃন্দকে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক জিল্লুর রহমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগ নেতা শরিফ হোসেন (দুদু), যুবলীগ নেতা আমজেদ হোসেন সজিব। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা উপ-সম্পাদক শেখ আনোয়ার, সাবেক সদস্য ইমরান ফেরদৌস, সজল, ইমরোজ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)