উথলীতে পণ্যের মূল্যতালিকা ও মেয়াদ না থাকায় অর্থদন্ড

আপলোড তারিখঃ 2019-04-24 ইং
উথলীতে পণ্যের মূল্যতালিকা ও মেয়াদ না থাকায় অর্থদন্ড ছবির ক্যাপশন:
আহম্মাদ সগীর: বাজার মনিটরিং, পণ্যের গুণগত মান যাচাই ও ভেজাল-অনিয়ম রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে জীবননগর উথলীতে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় সহকারী পরিচালক সজল আহমেদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানে থাকা পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভাই ভাই চাউল ভান্ডারের স্বত্তাধিকারী হারেজ আলীকে ৫ হাজার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে সেতু কসমেটিক্সের স্বত্তাধিকারী নাদিম বিশ^াসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ের বিরুদ্ধে যথাক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় এ অর্থদন্ডাদেশ জারি করা হয়। পরে বিভিন্ন মুদি, মনোহরী ও ঔষধের দোকান তদারকি করেন সহকারী পরিচালক সজল আহমেদ। সঠিক নিবন্ধন ও যথাযথ নিয়ম অনুসরণ করায় উথলী বাজারের নিপা মেডিকেল হলসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং সচেতনতামূলক বক্তব্য রাখেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)