চুয়াডাঙ্গা ডিসি অফিস থেকে দিনে দুপুরে মোটরসাইকেল চুরি!

আপলোড তারিখঃ 2019-04-24 ইং
চুয়াডাঙ্গা ডিসি অফিস থেকে দিনে দুপুরে মোটরসাইকেল চুরি! ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: আবারও দিনে দুপুরে ডিসি অফিসের ট্রেজারী বিল্ডিংয়ের বারান্দা থকে একটি ১২৫ সিসি ডিসকোভারী মোটরসাইকেল চুরি করে পালিয়েছে চোর। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুজির পরও মোটরসাইকেলটির সন্ধান না পেয়ে মোটরসাইকেল মালিক সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মোটরসাইকেল মালিক জানায়, মঙ্গলবার তিনি প্রয়োজনীয় কাজে চুয়াডাঙ্গা বিআরটিএ অফিসে যান। মোটরসাইকেলটি ডিসি অফিসের ট্রেজারী বিল্ডিংয়ের বারান্দায় রেখে তিনি বিআরটিএ অফিস থেকে কাজ সেরে ২০ মিনিট পরে ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি নেই। আশেপাশে খোজাখুজি করেও আর পাওয়া যায়নি। মোটরসাইকেলটির নাম্বার- চুয়াডাঙ্গা হ-১১-৯৮৪২। তবে ডিসি অফিসসহ কোর্ড বিল্ডিংয়ের সোনালী ব্যাংক শাখার একাধিক সিসি টিভি ক্যামেরা থাকলেও তা নষ্ট হওয়ায় চোরের হদিস করা সম্ভব হয়নি বলে জানায় ওই মোটরসাইকেল মালিক। এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনসহ একই বিল্ডিংয়ে একাধিক সিসি টিভি ক্যামেরা নষ্ট হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এসময় তারা অভিযোগ করে বলেন, এতো জনগুরুত্বপূর্ণ একটি স্থানে নিরাপত্তার জন্য লাগানো সিসি টিভি ক্যামেরাগুলো যদি নষ্ট থাকে তাহলে নিরাপত্তা বলাই ঠিক থাকবে কিভাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)