তিনটি মোবাইলসহ ভেনিটি ব্যাগ চুরি!

আপলোড তারিখঃ 2019-04-24 ইং
তিনটি মোবাইলসহ ভেনিটি ব্যাগ চুরি! ছবির ক্যাপশন:
দামুড়হুদায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মহিলা চোরের উৎপাত প্রতিবেদক, নতিপোতা: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তিনটি মোবাইলসহ ভেনিটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এক মহিলা রোগী সেজে হাসপাতালের ইর্মাজেন্সি রুম থেকে চুরি করে ফোনগুলো। হাসপাতালের সিসি ক্যামেরাই দেখা যায়, সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে এক মহিলা রোগি সেজে হাসপাতালের ১০নং, ৩নং রুমের দরজায় উকি মেরে ৬নং রুমে ঢোকে। কয়েক মিনিটের ব্যবধানে বাম ঘাড়ে করে দুইটি ব্যাগ নিয়ে দামুড়হুদার দিকে চপোট দেয় ভদ্রবেশে চোর মহিলাটি। মোবাইল ৩টি ছিলো- চুয়াডাঙ্গার ফারিয়া জান্নাতের ২টা মোবাইল ও দামুড়হুদাা ফাইম খাতুনের একটা। ফারিয়া বর্তমানে সে ইন্টার্নি ডাক্তার হিসেবে কাজ করছে উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সে। দামুড়হুদা উপজেলা স্ব্যস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু হেনা মুহাম্মদ জামাল শুভ জানায়, আগে এমন চুরির ঘটনা ঘটেনি। তবে চোর সনাক্ত করতে চেষ্টা করি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)