মেহেরপুরে উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন

আপলোড তারিখঃ 2019-04-24 ইং
মেহেরপুরে উপজেলা চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহন ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা উপজেলা পরিষদের দায়িত্বভার গ্রহন করেছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মাসুদুল আলম উপস্থিত থেকে সকল চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেন। এ উপলক্ষে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আতাউল হাকিম লাল মিয়া, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ্জামান, মেহেরপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)