গাংনী অফিস:
গাংনীতে ফ্রিজে মিষ্টি ও খাসির কিমা রেখে বিক্রির অভিযোগে উপজেলার আমিন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে আমিন মিষ্টান্ন ভান্ডারে এ অবস্থা দেখে জরিমানা করেন। ভোক্তা অধিকার আইন অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা ধার্য করলে তা নগদে পরিশোধ করেন হোটেল মালিক রশিদুল ইসলাম। অভিযানের সময়ে গাংনী বাজার কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও ওই মিষ্টির হোটেলে দইয়ের খালি পাত্র মেপে ওজন পেয়েছে ৭৫০ গ্রাম। অথচ দই বিক্রির সময় খালি পাত্রের ওজন বাদ দেওয়া হয় ৫০০ গ্রাম। এঘটনায় হোটেল মালিককে সর্তক করে আগামীতে এধরনের ওজনে কারচুপি না করতে
