ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় দারিদ্র্য নিরসন কর্ম পরিকল্পনা বিষয়ক
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় দারিদ্র্য নিরসন কর্ম পরিকল্পনা বিষয়ক (welqK (Community Action Plan (CAP) বাস্তবায়ন সংক্রান্ত রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হতে বিকাল ৩টা পর্যন্ত চুয়াডাঙ্গা পৌরসভার কনফারেন্স রুমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ সরকার,, ADB I OFID সহায়তাপুষ্ট তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প (ইউজিআইআইপি-৩)Third Urban Governance and Infrastructure Improvement (Sector) Project (UGIIP-3) প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্দেশ্য ও এজেন্ডা উপস্থাপন ও উদ্বোধনী বক্তব্য দেন প্রকল্পের সহকারী প্রকৌশলী খন্দকার ফখরুল আহমেদ, দারিদ্র্য নিরসন সম্পর্কে ও প্রশিক্ষণের উদ্দেশ্য ও এজেন্ডার উপর বিশদ আলোচনা করেন- এলজিইডি, ঢাকার জুনিয়র স্পেশালিষ্ট জেন্ডার এ্যাকশন প্লান নিলুফার ইয়াসমিন ও ফরিদপুর অঞ্চলের রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুল মান্নান। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র মুন্সি রেজাউল করিম খোকন। প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহন করেন- কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম মনি, জাহাঙ্গীর আলম মালিক খোকন, রাসেদুল হাসান মানু, গোলাম মস্তফা শেখ মাস্তার, আবুল হোসেন, শেফালী খাতুন, নাজরিন পারভীন মলি, সুলতান আরা রতœা, শাহিনা আক্তার রুবি প্রমুখ। প্রশিক্ষণ পরিচালনা করেন চুয়াডাঙ্গা পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম।
