আলমডাঙ্গা বধ্যভূমিতে দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

আপলোড তারিখঃ 2019-04-24 ইং
আলমডাঙ্গা বধ্যভূমিতে দর্শনার্থীদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গায় মুক্তিযোদ্ধাদের স্মৃতি বিজড়িত বধ্য ভূমিতে ভ্রমণে আসা যুবক-যুবতীর নিকট থেকে মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কালিদাসপুর-আসাননগর গ্রামের কিছু উঠতি বয়সের যুবকেরা সংঘবদ্ধভাবে এ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। গত সোমবার বেলা ১১ টার দিকে আলমডাঙ্গা উপজেলা খাসকররা গ্রাম থেকে বান্ধবীদের সাথে নিয়ে ৩ কলেজ ছাত্র ঘুরতে আসলে দিনেদুপুরে তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও মোবাইলের লেন্স ছিনিয়ে নেয় তারা। স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের রবিউল হকের ছেলে সাকিব (১৬), একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে রোহান (১৭) ও শের আলীর ছেলে সাইফুল (১৭) একই সাথে বন্ধুদের সাথে ঘুরতে আসে বধ্যভূমিতে। বন্ধুরা মিলে সবাই ছবি তোলার এক মুহুর্তে কালিদাসপুর গ্রামের মাইন ও সাহাবুলসহ ৭/৮ জন সংঘবদ্ধভাবে তাদের উপর আক্রমণ করে। তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ও মোবাইলের লেন্স কেড়ে নিয়ে মাঠের মধ্যে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসে। স্থানীয়রা মাইন ও সাহাবুলকে দৌড় দিয়ে ধরতে গেলে তারা পালিয়ে যায়। এই ঘটনায় স্থানীয়ভাবে নেতাকর্মীদের নিকট অভিযোগে তাদের মোবাইল ফোন উদ্ধার করলেও নগদ টাকা নিয়ে এখনো ৭/৮ জন অজ্ঞাত ছিনতাইকারী যুবকেরা পালিয়ে আছে বলে জানা গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)