তিতুদহের খেজুুরতলায় বসতঘরে আগুন : ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

আপলোড তারিখঃ 2019-04-23 ইং
তিতুদহের খেজুুরতলায় বসতঘরে আগুন : ৩ লক্ষাধিক টাকার ক্ষতি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, তিতুদহ: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে বসতঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত রোববার বিকাল ৫টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানা গেছে, রোববার বিকালে খেজুরতলা গ্রামের মন্ডলপাড়ার মৃত কালাচাঁদের দিন মজুর ছেলে মানিক হোসেন প্রতিদিনের মতো নিজ ঘরে মোবাইল চার্জে রেখে বাইরে চলে আসে। মানিক মোবাইল চার্জে রেখে আসার ১০ থেকে ১৫ মিনিট পর সবাই দেখতে পায়, তার ঘরের মধ্য থেকে কালো ধোঁয়া বাহির হচ্ছে। পরে এদৃশ্য দেখার পর মানিকসহ তার বাড়ির সবাই চিৎকার দিলে স্থানীয়রা দ্রুত ছুটে আসে আগুন নেভায়। স্থানীয়দের ধারণা মোবাইল ফোনে আগে আগুন ধরেছে তারপর তার পাশে থাকা ২১` রঙিন টেলিভিশনে আগুন ধরে তারপর পুরো ঘরের টিনে আগুন ধরে এই ক্ষতি হয়। এষিয়ে মানিকের মা জানান, গত কয়েকদিন পূর্বে নিজ গরু বেচার ৭৮ হাজার টাকা, একটি রঙিন টেলিভিশন, ২টি ফ্যান, লেপ, কম্বল, খাট, ঘরের মধ্যে থাকা সিলভারের হাড়ি পাতিল, ঘরের ওপরে থাকা সমস্ত টিন পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, শুধু টাকা ও জিনিসপত্র পুড়ে গেলেও ঘরে থাকা স্বর্ণের অলঙ্কার ২ জোড়া কানের দুল, ৩টি স্বর্ণের আংটি ও ২টা রোপার চেইন আমরা খুঁজে পাইনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)