জীবননগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ!

আপলোড তারিখঃ 2019-04-23 ইং
জীবননগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ! ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশিন্তপুর গ্রামে এক এসএসসি ফলপ্রার্থীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, অপহরণের পর অজ্ঞাত স্থানে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া জানান, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশিন্তপুর গ্রামের এক এসএসসি ফলপ্রার্থীকে গত বৃহস্পতিবার বিকালে জোরপূর্বক অপহরণ করে একই এলাকার গোলাম মোস্তাফার ছেলে সাখাওয়াত হোসেন শহীদ ও তার সহযোগীরা। এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীর বড় ভাই থানাতে মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকালে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে। একই সাথে অপহরণকারী সাখাওয়াত হোসেনকেও আটক করা হয়। অপহরণের পর ওই শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে অভিযোগ করলে, তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয় এবং ধর্ষক সাখাওয়াতকে নারী ও শিশু আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হবে বলে জানান। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার শামীম কবীর জানান, রোববার বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পরই বোঝা যাবে মেয়েটি ধর্ষণ হয়েছে কি না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)