আজ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি

আপলোড তারিখঃ 2019-04-23 ইং
আজ থেকে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি ছবির ক্যাপশন:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলন নিজস্ব প্রতিবেদক: জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯ এপ্রিল) উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সম্মেলন কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি ও চুয়াডাঙ্গা জেলা প্রেসক্লাবের সভাপতি এ্যাড. মাসিক আকবর। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আতাউর রহমান বলেন, ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথা ভাবুন’ স্লোগানে চুয়াডাঙ্গায় ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাতৃপুষ্টি, শিশু পুষ্টি, পুষ্টি মেলা, নিউট্রিশন অলিম্পিয়াড, বহুখাত ভিত্তিক সমন্বয় ও বয়স্কদের পুষ্টি বিষয়ে নানা কর্মসূচিসহ প্রত্যেকটি কাউন্সিলিং সভা গ্রামে করা হবে। এছাড়াও শিশু থেকে শুরু করে গর্ভবতী নারী, কিশোর-কিশোরী পুষ্টির খাদ্য বিষয়ক নানা পরামর্শ প্রদান করা হয়। আমাদের দৈহিক পুষ্টি হচ্ছে উন্নয়নের বুনিয়াদ। তাই শুধু খাবার খেলেই চলবে না, খাবারে পুষ্টির কথা সর্বাগ্রে ভাবতে হবে। তিনি পুষ্টি সপ্তাহ সফল করতে নাগরিক সচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, ২৩ এপ্রিল মঙ্গলবার (আজ) সকাল ১০টায় সিভিল সার্জন কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। র‌্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইদিন একটি পুষ্টিগাড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করবে। দুপুরে পুষ্টিজ্ঞান সম্পর্কে কৃষকদের ধারণা দেওয়া হবে। তৃতীয় দিনে জেলা সদর হাসপাতালে শিশুদের নিয়ে পুষ্টি বিষয়ক অনুশীলন অনুষ্ঠিত হবে। এসময় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)