সকলের উচিৎ জাহানারা ফাউন্ডেশনের পাশে দাঁড়ানো

আপলোড তারিখঃ 2019-04-23 ইং
সকলের উচিৎ জাহানারা ফাউন্ডেশনের পাশে দাঁড়ানো ছবির ক্যাপশন:
খেজুরতলায় পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধনকালে মাসুম আহমেদ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরতলা গ্রামে পথশিশু ও প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ। সভাপতিত্ব করেন জাহানারা ফাউন্ডেশনের সভাপতি জাহানারা খাতুন টগর। এতে বিশেষ অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাজু, যুব উন্নয়ন অধিদপ্তরের সিএম মো. আসাদুজ্জামান ও ইউপি সদস্য লুৎফুর রহমান। জেলা শহরে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা জাহানারা ফাউন্ডেশনের আয়োজনে এ বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মাসুম আহমেদ বলেন, জেলার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য জাহানারা ফাউন্ডেশনের যে উদ্যোগ তা প্রশংসার দাবিদার। মূলধারার শিখন পদ্ধতি থেকে এতদিন যারা বঞ্চিত ছিলো, জাহানারা ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়ে সাহস যোগাচ্ছেন। এজন্য সমাজের সামর্থবান সকলের উচিৎ জাহানারা ফাউন্ডেশনের পাশে দাঁড়ানো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)