ঝিনাইদহে সড়ক দুর্ঘনায় নিহত ২

আপলোড তারিখঃ 2019-04-21 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘনায় নিহত ২ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুন্ডু উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এরা হলেন বশির আলী সরদার (৫০) ও নুরুল হুদা (৪০)। গতকাল শনিবার সকালে শৈলকুপার দুধসর এলাকায় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় বশির আলী সর্দার নামে এক ভ্যান চালক নিহত হন। নিহত বশির সর্দার শৈলকুপা উপজেলার দুধসর গ্রামের মকসেদ আলীর ছেলে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ূবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে হরিণাকুন্ডু উপজেলার ধুলিয়া গ্রামে শুক্রবার রাতে মটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে নারায়নকান্দি গ্রামের মোশাররফ বিশ্বাসের ছেলে নুরুল হুদা নিহত হন। এ সময় তিনি আলমডাঙ্গার জামজামি বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। হরিণাকুন্ডু থানার ওসি আসাদুজ্জামান খবরের সত্যতা স্বীকার করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)