অবৈধ সম্পর্কে জড়িয়ে বিপাকে প্রবাসীর স্ত্রী

আপলোড তারিখঃ 2019-04-21 ইং
অবৈধ সম্পর্কে জড়িয়ে বিপাকে প্রবাসীর স্ত্রী ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক,আলমডাঙ্গা: আলমডাঙ্গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে বিপাকে পড়েছে শিরিনা নামের এক প্রবাসীর স্ত্রী। বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করলেও অর্থ ও ক্ষমতার জোরে গর্ভের সন্তানের পিতৃ পরিচয় নিয়ে বিপাকে পড়েছে শিরিনা। এ ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত রাজু। এদিকে, ৫০ হাজার টাকায় দফারফা করার চেষ্টা চালালেও টাকা গেছে দালালের হাতে। প্রভাবশালীদের চাপের মুখে পড়ে শিরিনার অসহায় পরিবার বিপাকে। এ ঘটনায় শিরিনার পিতা বাদি হয়ে আলমডাঙ্গা থানায় রাজুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভুক্তভোগ শিরিনা বলেন, আমাদের বাড়ির পাশের চাচাতো ভাইয়ের বন্ধু রাজু। তারই সূত্র ধরে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। এলাকায় ওয়াজ মাহফিল হলে সেই রাতে বাড়িতে কেউ না থাকায় আমাদের বাড়ির পেছনে রাজুর বন্ধু সোহেলের ঘরে নিয়ে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে এবং পহেলা বৈশাখেও আমার সাথে শারীরিক হয়। আমি কোন টাকা চাই না। রাজু বিবাহ না করলে তার বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করবো। এই ঘটনায় আলমডাঙ্গা থানার ওসি আসাদুজ্জামান মুন্সির সাথে কথা হলে তিনি সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। রাজু বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)