৭২ বোতল ফেন্সিডিলসহ হুন্ডির টাকা উদ্ধার!

আপলোড তারিখঃ 2019-04-21 ইং
৭২ বোতল ফেন্সিডিলসহ হুন্ডির টাকা উদ্ধার! ছবির ক্যাপশন:
দামুড়হুদার ফুলবাড়ি বিজিবি ক্যাম্পের সফল অভিযান প্রতিবেদক, কুড়ুলগাছী: দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি বিজিবি ক্যাম্প চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল, ৮শ’ ভারতীয় রুপি ও বাংলাদেশের প্রায় ৭০ হাজার হুন্ডির টাকা উদ্ধার করেছে। গতকাল শনিবার ও গত শুক্রবার পৃথক অভিযান চালিয়ে এসব চোরচালান উদ্ধার করা হয়। জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ফুলবাড়ি বিওপির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা থানার অন্তর্গত নতুনগ্রাম মাঠ থেকে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৮ হাজার ৮শ’ টাকা। এদিকে, শনিবার ফুলবাড়ি ক্যাম্প বিজিবির টহল কমান্ডার নায়েক কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ফুলবাড়ির মানিকতলা নামক পাঁকা রাস্তার নিকট থেকে পলাতক হুন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেনের ফেলে রাখা প্লাষ্টিক ব্যাগ থেকে ইন্ডিয়ান ৮শ’ রুপি ও বাংলাদেশের ৬৯ হাজার ৯শ’ টাকা এবং একটি বাংলালিংক সিম, একটি ভারতীয় এয়ারটেল সিমকার্ড ও কিছু জরুরি কাগজপত্র উদ্ধার করে। এদিকে, চিহ্নিত পলাতক আসামি হুন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ফুলবাড়ি ক্যাম্প টহল কমান্ডার নায়েক কবির হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)