ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক:
ইয়াবাসহ জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের রিন্টু মিয়া (২৬) নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আকন্দবাড়ীয়া বাজারে যাত্রী ছাউনীর সামনে পাকা রাস্তার উপর থেকে ১০পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়ীয়া বাজার এলাকায় যাত্রী ছউনীর সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি ইয়াবা বড়িসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই ইবনে খালিদ ইস্ট্যালিনসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঝেরপাড়ার কামরুল হোসেনের ছেলে রিন্টু মিয়াকে আটক করেন। এসময় গ্রেফতারকৃত আসামীর শরীর তল্লাশী করে ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে অভিযানকারী দল। পরে গ্রেফতারকৃত ঐ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।
