‘সে রাতে গ্রহণ ছিলো’ বইয়ের মোড়ক উন্মোচন

আপলোড তারিখঃ 2019-04-21 ইং
‘সে রাতে গ্রহণ ছিলো’ বইয়ের মোড়ক উন্মোচন ছবির ক্যাপশন:
বিশেষ প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার শীর্ষ শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন অরিন্দম’র তৃতীয় প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির শ্রিমন্ত টাউন হলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ‘সে রাতে গ্রহণ ছিলো’ বইয়ের মোড়ক উন্মোচন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গল্পগ্রন্থটি লিখেছেন মোহাম্মদ আলাউদ্দীন। অরিন্দমের সভাপতি বজলুর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথাশিল্পী অধ্যাপক রফিকুর রশীদ, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। আরও উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মালিক, সাহিত্য পরিষদের সাবেক সভাপতি বনোয়ারী লাল বাগলা। আলোচনা ও মোড়ক উন্মোচন শেষে অরিন্দম পরিবেশনায় ‘চিতা প্রান্তর’ নাটকের অংশ বিশেষ পরিবেশিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)