আলমডাঙ্গায় পাঠ অভ্যাস উন্নয়ন উদ্বুদ্ধকরণ কর্মশালা

আপলোড তারিখঃ 2019-04-21 ইং
আলমডাঙ্গায় পাঠ অভ্যাস উন্নয়ন উদ্বুদ্ধকরণ কর্মশালা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় `চাই পরিশুদ্ধ বিবেক ও মনন` শীর্ষক পাঠ অভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের আয়োজনে গতকাল শনিবার ব্রাইট মডেল স্কুলের মিলনায়তনে ওই কর্মশালার উদ্বোধন করেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক সাংবাদিক রহমান মুকুল। ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরোর সভাপতিত্বে ও শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টুর উপস্থাপনায় ওই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের কোষাধ্যক্ষ রাকিব উদ্দীন রনি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শুদ্ধ সংস্কৃতি চর্চাকেন্দ্র বাংলাদেশের সহসভাপতি সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান জুয়েল, প্রচার সম্পাদক আসাদুজ্জামান শেখ স্বপন, নির্বাহী সদস্য ইমন আহমেদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক নাসিরা সুলতানা মৌ। কর্মশালায় নিজস্ব সাংস্কৃতিক স্বাতন্ত্র, অপসংস্কৃতি, সাংস্কৃতিক আগ্রাসন, পাশ্চাত্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া শিক্ষার্থীদের পাঠমুখী হওয়ার প্রয়োজনীয়তা, পাঠ্যবই পড়ার পাশাপাশি বিশ্ব সাহিত্য কেন্দ্রের বইসহ অন্যান্য বই বা টেক্সট পাঠের উপকারিতা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ব্রাইট মডেল স্কুলের অধ্যক্ষ ফখরুল আলম, শিক্ষক শরিফুল ইসলাম, হাফেজ মাহমুদুল হক লিমন, রাকিব হোসেন, আলমঙ্গীর হোসেন, গোলাম মুন্তাকীম ও আব্দুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)