চুয়াডাঙ্গার ভুলটিয়াই ২ পরিবারের সংঘর্ষে আহত ৩

আপলোড তারিখঃ 2019-04-20 ইং
চুয়াডাঙ্গার ভুলটিয়াই ২ পরিবারের সংঘর্ষে আহত ৩ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ভুলটিয়া গ্রামে দুই পরিবারের সংঘর্ষে একই পরিবারের ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহতদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের ওপারপাড়ার আইউবের ছেলে রবিউল ইসলাম (৪৫), রবিউল ইসলামের স্ত্রী ফরিদা খাতুন (৩২) ও ছেলে ইমাজ (১৫)। জানা যায়, গতাকল সন্ধায় প্রতিবেশী মুংলার ছেলে হৃদয়ের (১৬) সাথে ইমাজের বাকবিতন্দা বাধে। পরে ইমাজের মাতা ও পিতা ছেলেকে সেখান থেকে সরিয়ে নিয়ে যেতে আসলে মুংলা ও মুংলার বড় ছেলে সুমনের সাথেও বাকবিতন্দা বেধেঁ যায়। বাকবিতন্দার এক পর্যয়ে দুই পরিবারের মধ্যে সংর্ঘষের সৃষ্টী হয়। এ সময় রবিউল ইসলাম, ফরিদা খাতুন ও ইমাজ আহত হয়। পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ফরিদা খাতুন ও ইমাজকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং রবিউল ইসলামের মাথায় গুরুত্বর আঘাত লাগায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি রাখে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)