ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
আলমডাঙ্গার আনন্দধামে ফারাজি জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মেজো ভাইয়ের কাচির আঘাতে বড় ভাই গুরুত্বর জখম হয়েছে। ঘটনাটি গতকাল শুক্রবার রাত ৯টার দিকে ঘটেছে। পরিবারের লোকজন উদ্ধার করে স্থানীয় স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো। স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার আনন্দধাম এলাকার মজিবর রহমানের বড় ছেলে লিটন ও তার মেজো ভাই রিপন একই স্থানে পৈত্রিক সম্পত্তির উপরে বসবাস করে আসছিলো। ইতোমধ্যে, রিপন তার পিতা মজিবর রহমানকে ভুল বুঝিয়ে বাড়ির জমি আত্মসাৎ করার চেষ্টা করে। এই ঘটনায় লিটনের জামাই একই এলাকার মনির তার দাদা শশুর মজিবরকে জমি সংক্রান্ত চলে আসা কোন্দলের ঘটনা বলতে গেছে গতকাল বিকালে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। এই ব্যাপার লিটন জানতে পারলে তার পিতা মজিবরকে কি কারণে তার জামাই অপমান করে বাড়ি থেকে বের করে দিলো, তখন মেজো ভাই রিপন ঘর থেকে বেড়িয়ে এসে কাচি দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরিবারের লোকজন লিটনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
