গাংনীতে পরিত্যক্ত দু’টি বোমা উদ্ধার

আপলোড তারিখঃ 2019-04-20 ইং
গাংনীতে পরিত্যক্ত দু’টি বোমা উদ্ধার ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনীতে পরিত্যাক্ত অবস্থায় দু’টি বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার সাহারবাটি গ্রামের জাহিদ হোসেনের অব্যবহৃত একটি ঘর থেকে বোমা দু’টি উদ্ধার করে পুলিশ। বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জাহিদ হোসেন সাহারবাটি ফুটবল মাঠপাড়ার তোয়াজ আলীর ছেলে। জাহিদ হোসেন জানান, তার গদিঘরে মধ্যে কিছু পাটকাঠি রাখা আছে। সেখানে রাতের আধারে কে বা কারা দু’টি বোমা রেখে গেছে। পুলিশকে খবর দিলে উদ্ধার করে নিয়ে গেছে। কি কারণে তার গদিঘরে বোমা রেখেছে তা তিনি নিশ্চিত করতে পারেনি। তবে তিনি ধারণা করছেন ভয়ভীতি ও চাঁদার জন্য বোমা রাখা হতে পারে। গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, খবর পেয়ে লাল টেপ দিয়ে মোড়ানো বোমা দু’টি উদ্ধার করে পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিক অবস্থায় নিস্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)