আলমডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসমত আটক

আপলোড তারিখঃ 2019-04-20 ইং
আলমডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলায় আসমত আটক ছবির ক্যাপশন:
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার কুটিপাইকপাড়ায় নারী ও শিশু নির্যাতন আইন মামলায় আসমত নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানাপুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করে। গতকাল শুক্রবার সকালে সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করে। জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়নের কুঠিপাইকপাড়া গ্রামের নবীছদ্দিনের ছেলে আসমতের বিরুদ্ধে গত কয়েক মাস পূর্বে চুয়াডাঙ্গা কোর্টে শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়। ওই মামলায় কোর্ট থেকে গ্রেফতারি পরোয়ানা জারী হলে তাকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। গতকাল শুক্রবার তাকে সংশ্লিষ্ট মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)