ছবির ক্যাপশন:
হরিণাকু-ু প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
প্রতিবেদক, হরিণাকু-ু:
ঝিনাইদহের হরিণাকু-ু প্রেসক্লাবের দ্বি-বর্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। আবারও টানা চতুর্থবারের মত বিনা প্রতিদ্বন্দ্বীতায় হরিণাকু-ু প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাইফুজ্জামান তাজু। এছাড়াও প্রেসক্লাব সদস্যদের ভোটে ১৪-৭ ভোটের ব্যাবধানে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আনন্দ টিভি, আমার সংবাদ ও দৈনিক সময়ের সমীকরণ’র পত্রিকার প্রতিনিধি জাফিরুল ইসলাম। তিনি প্রতিদ্বন্দ্বী এইচ মাহবুব মিলুর চেয়ে ৭ ভোট বেশি পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৫ সদস্যের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত ও নবচিত্র পত্রিকার হরিণাকু-ু প্রতিনিধি মাহবুব মুরশেদ শাহীন ও কুষ্টিয়া থেকে প্রকাশিত সময়ের কাগজ পত্রিকার প্রতিনিধি সাইফুর রহমান বাদল। প্রেসক্লাবের অন্যান্য নির্বাচিত নেতৃবৃন্দ হলেন, যুগ্ম সম্পাদক এইচ মাহবুব মিলু, বিপ্লব হোসেন সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক এস এম শিহাব, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম টুটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক স্বাধীন আলী, সাহিত্য সম্পাদক রাব্বুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. তৈয়বুর রহমান, কার্যনির্বাহী সদস্য ডা. নাজমুল আহসান, ইঞ্জিনিয়ার ইকরাম হোসেন ও সোহরাব হোসেন। এ ছাড়াও ইত্তেফাক প্রতিনিধি শাহানুর আলম, আজকালের খবর প্রতিনিধি মোস্তাক আহাম্মেদ ও সময়ের কাগজ প্রতিনিধির মোস্তাফিজুর রহমান এলবি লিটন সম্মানিত উপদেষ্টা নির্বাচিত হয়েছেন। হরিণাকু-ু প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের হরিণাকু-ু প্রতিনিধি প্রভাষক শাহনুর আলম।
