আলমডাঙ্গায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপলোড তারিখঃ 2019-04-20 ইং
আলমডাঙ্গায় কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় কৃষক লীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪টায় আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের আয়োজনে উপজেলা কৃষক লীগের অফিসের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্য ও চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের নির্বাহী সদস্য আজিজুল হক। উপজেলা কৃষক লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার বজলুর করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদন্য অভিমুন্যু কন্ডু, আবুল কালাম আজাদ, বজলুর রহমান, আব্দুল ওহাব, বজলুল হক। উপজেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক শাহাবুলের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন কৃষক লীগ নেতা দেলোয়ার হোসেন, হাতেম আলী, খাইরুল ইসলাম, অহিদুল ইসলাম, শহিদুল, সিরাজ, আকালি, সাত্তার আলী, কামাল উদ্দিন, লাল্টু মিয়া, সিরাজ উদ্দিন, ডাবলু মেম্বার, মাহাতাব আলী, স্বপনসহ ইউনিয় ও ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)